ঢাকায় ফেসবুক ডেভেলপার সার্কেলের টেকবাইহার সম্মেলন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফেসবুক ডেভেলপার সার্কেল ঢাকার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘টেকবাইহার’ সম্মেলন ও নারী হ্যাক ডে। অনুষ্ঠানটি ফেসবুক সিঙ্গাপুর অফিস থেকে সরাসরি সম্প্রচারিত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ব্লকচেইন, ফেসবুক এআর, মেসেঞ্জার বট নিয়ে আলোচনা করেন ডেভেলপার সার্কেল লিড আরিফ নিজামী, বেগম ডট কো-এর সিইও রাখশান্দা রুখাম, প্রেনিউর ল্যাবের বিজনেস ডেভেলপার আশিক রুহুল ও মাহমুদুল হাসান রেজা।
ফ্লিট বাংলাদেশের সহযোগিতায় শনিবার বনানীর একটি কো-স্পেসে অনুষ্ঠিত আয়োজনে অংশ নেন বিভিন্ন পেশার নারীরা। অনুষ্ঠানে প্রযুক্তি খাতে কর্মরত নারীদের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে ক্যারিয়ার পরামর্শ থেকে শুরু করে ক্যারিয়ার পরিকল্পনা করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে লেখা রাহিতুল ইসলামের কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া বইটি উপহার দেওয়া হয়।